জেলা প্রতিনিধি,কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় জামসেদ আহমেদ (৩৬) ও শাহজালাল (৩২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (২০ মে) সকাল ১১টায় উপজেলার চান্দিনা-রামমোহন সড়কের উদালিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামসেদ আহমেদ চান্দিনা পৌরসভাস্থ ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। সে কুয়েত প্রবাসী। অন্যজন শাহজালাল একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, সকালে ছায়কোট থেকে মাছের রেনু আনার জন্য আলিকামোড়া গিয়েছিল জামসেদ ও শাহজালাল। পিকআপ দিয়ে মাছের রেনু পাঠিয়ে তারা দুজন মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলো। তারা উদালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ ।
স্বাআলো/এস
