চৌগাছা (যশোর) প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচনে যশোরের চৌগাছা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান।
আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান পেয়ছেন ২৮ হাজার ৯৮০ ভোট।
ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন মনিরুল
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ হাজার ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকলিমা খাতুন লাকি পেয়েছেন ১৫ হাজার ৩৯০ ভোট।
আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শামীম রেজা নির্বাচিত হয়ে যাওয়ায় আজ দুইটি পদে ভোটগ্রহণ করা হয়।
শার্শা উপজেলায় চেয়ারম্যান হলেন সোহরাব
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুম্মিতা সাহা রাত সাড়ে ৯টায় এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
স্বাআলো/এস
