খুলনা বিভাগ

বেনাপোল দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে দেশে আসার সময় আটক ৮

| May 22, 2024

মিলন হোসেন, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৮ বাংলাদেশী নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি।

বুধবার (২২ মে) ভোরে ১ নং ঘিবা মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

শার্শা উপজেলায় চেয়ারম্যান হলেন সোহরাব

রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার অহিদুজ্জামান জানান, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ রঘুনাথপুর ক্যাম্পের একটি টহল দল ১নং ঘিবা মাঠ হতে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ আসার সময় বাংলাদেশি নাগরিক (মহিলা- তিনজন, পুরুষ-চারজন, শিশু-একজন) মোট আটজনকে আটক করে।

আটককৃত ব্যক্তিরা হলেন, সোবহান খান (৪০), সেলি খাতুন (৩০), মিঠুন শেখ (৪০), আসমা খাতুন (৩৫), আরিফ (১৭), মুন্না (১৫) ও রেহানা খাতুন (২৬)।

তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick