Uncategorized

ভাইয়ের হাতে ভাই খুন

| May 22, 2024

জেলা প্রতিনিধি, কুমিল্লা: জেলার জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ২০নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আবু মিয়া ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম ইব্রাহিম খলিল।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা আবু মিয়াকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার পর থেকে ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা পলাতক রয়েছেন।

কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ভাই আরেক ভাইকে ছুরিকাঘাত করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সায়মন বাদী হয়ে মামলা করেছেন।

স্বাআলো/এস

Debu Mallick