Uncategorized

ভোট কেন্দ্রে দায়িত্বরত সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

| May 29, 2024

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় এমদাদুল হক নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অসুস্থ হয়ে মারা গেছেন।

বুধবার (২৯ মে) উপজেলার উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

মৃত এমদাদুল হক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হবিগঞ্জ সদর উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী। এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এমদাদুল হক সকালে ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করেন। পরে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্বিতীয় ধাপেও বিজয়ীদের অধিকাংশ আ.লীগের, বিএনপির ৬ জন

নির্বাহী প্রকৌশলী আরো বলেন, দুপুরে নামাজে জানাজা শেষে এমদাদুল হকের মরদেহ পাবনা জেলা সদরে তার বাড়িতে পাঠানো হয়েছে। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মোমিন উদ্দিন চৌধুরী বলেন, এমদাদুল হক হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে প্রায় ১০ মিনিট চিকিৎসাধীন থেকে তিনি মারা গেছেন।

জালভোট দিতে গিয়ে স্কুলছাত্রসহ আটক ৩

হবিগঞ্জের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এমদাদুল হকের মৃত্যু হওয়ায় বিধি অনুযায়ী তার স্থলে একজন পোলিং কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick