Uncategorized

বাগেরহাটে হরিণের মাংসসহ আটক ১

| June 1, 2024

আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের রামপাল পুলিশের অভিযানে ১০ কেজি হরিনের মাংসসহ এক তরুণ গ্রেফতার হয়েছে।

গ্রেফতার তরুণ পারভেজ শেখ (১৯) রামপাল উপজেলার বড়কাটালী গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

এ ঘটনায় রামপাল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস জানান, থানা পুলিশের নিয়মিত টহল দল শুক্রবার রাতে ডিউটি করা কালীন উপজেলার বারুইপাড়া (নাথপাড়া) এলাকার জনৈক হান্নানের মুরগির ফার্মের পাশে রাস্তায় অবস্থানকালে পারভেজকে সন্দেহমুলক আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগে ১০ কেজিরও বেশি পরিমান চোরাই করা হরিণের মাংস উদ্ধার করা হয়। পরবর্তীতে নিয়মিত মামলা রুজুর পর আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick