খুলনা বিভাগ

বাগেরহাটে ৫৪০ লিটার সয়াবিন তেলসহ আটক ১

| June 7, 2024

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাট উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৩০ কার্টুন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) মোল্লাহাট উপজেলার চুনখোলা গ্রামের একটি বাড়ী থেকে বিক্রয় নিষিদ্ধ টিসিবির ভোজ্য তেল উদ্ধার করা হয়। এ সময় বাড়ীর মালিক আশিকুর রহমানকে আটক করে পুলিশ।

আটক আশিকুর রহমান মোল্লাহাট উপজেলার চুলখোলা গ্রামের। মোল্লাহাট থানার ওসি এস এম আশরাফুল আলম বৃহস্পতিবার বিকেলে জানান, মেসার্স সিকদার এন্টারপ্রাইজ এর ডিলার শিকদার সাবরাজ ন্যায্য মূল্যে বিক্রির উদ্দেশ্যে টিসিবির তেল উত্তোলন করে এবং অনৈতিক উদ্দেশ্যে পরে গোঁপনে তা কালো বাজারে বিক্রির জন্য চুলখোলা গ্রামের চায়ের দোকানদার আশিকুর রহমানের বাড়ীতে মজুদ রেখেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কার্টুনে ৫৪০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

আটক আশিকুর রহমান পুলিশকে জানায়, তার বাড়িতে রাখা মজুদ করা তেল দুইদিন পর শিকদার সাবরাজ নিয়ে যাবে বলে রেখেছিল। এ ঘটনায় বিক্রয় নিষিদ্ধ টিসিবির ভোজ্য তেল উদ্ধারসহ আটক আশিকুর রহমান ও ডিলার সিকদার সাবরাজ এবং অজ্ঞাত আরো চার/পাঁচ জন কে আসামী করে পুলিশ বাদি হয়ে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করেছে।

আটক আশিকুর রহমানকে এদিন বিকেলে বাগেরহাট আদালতে পাঠোনো হয়েছে।

স্বাআলো/এস/বি

Debu Mallick