ঢাকা অফিস: সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নতুন করে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে আরো ১৮ হাজার ৫৬৬ গৃহহীন পরিবার। প্রত্যেকে সেমিপাকা ঘরের সাথে পাচ্ছে দুই শতক জমি।
মঙ্গলবার (১১ জুন) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রয়ণ প্রকল্পের জমি ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে নতুন করে সম্পূর্ণ গৃহহীন মুক্ত হবে আরো ৭০টি উপজেলা।
চুয়াডাঙ্গায় ভূমি ও গৃহহীন পরিবারকে জমি-গৃহ প্রদান
মাস ছয়েক আগেও যার চালচুলো কিছুই ছিলো না, সেই রুহুল আমিন আশ্রয়ণ প্রকল্পের কল্যাণে বরাদ্দ পেয়েছেন পাকাঘর, হয়েছেন জমির মালিক। ঘরের পাশের পতিত জমিতে এখন স্বপ্ন বুনছেন তিনি।
খুব বেশি ভিন্ন নয় মনোয়ারা বেগমের জীবনের গল্পও। কিছুদিন আগেও পাঁচ সদস্যের পরিবার নিয়ে থাকতেন অন্যের আঙ্গিনায়। ঝড়বৃষ্টিতে ছিলোনা দুর্ভোগের শেষ, এখন সেসব অতীত। বাড়ি ও জমির মালিক হয়েছেন মনোয়ারা বেগম। সেলাইমেশিন হাতে স্বামীর পাশাপাশি নিজেও ধরেছেন সংসারের হাল।
মনোয়ারা বেগমের মতো এমন কষ্টের অতীত রয়েছে আশ্রয়ণ প্রকল্পের প্রায় প্রতিটি ঘরে। যারা এখন স্বপ্ন বুনছেন নতুন ভোরের। গরু-ছাগল, হাঁস-মুরগি পালনের পাশাপাশি নিজেদের জমিতে চাষাবাদ করে হচ্ছেন স্বাবলম্বী।
গৃহহীন ও ভূমিহীনমুক্ত হলো খুলনা বিভাগের ৫ জেলা
মঙ্গলবার আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ৫ম পর্যায়ের ২য় ধাপে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় ৮০০৭৫টি ভূমিহীন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে লালমনিরহাট জেলায় আর কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না।
এ পর্যায়ে সারাদেশে ১৮ হাজার ঘর হস্তান্তরের মাধ্যমে ভূমিহীন-গৃহহীনমুক্ত হতে যাচ্ছে আরো ৭০টি উপজেলা। সরকারের হিসেবে সারাদেশে ৪৬৪টি উপজেলায় আর কেউ থাকছে না গৃহহীন ও ভূমিহীন।
স্বাআলো/এস
