জাতীয়

সকালের মধ্যে যশোরসহ যেসব অঞ্চলে তীব্র ঝড় হতে পারে

| June 10, 2024

ঢাকা অফিস: দেশের ৪ অঞ্চলের ওপর দিয়ে সকালের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (১০ জুন) রাত ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার (১১ জুন) সকাল ৯টার মধ্যে যশোর, কুষ্টিয়া, খুলনা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick