খুলনা বিভাগ

চৌগাছায় স্বামীর জিহবা কামড়ে বিচ্ছিন্ন করলো স্ত্রী!

| June 10, 2024

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় সোহাগ হোসেন (২৪) নামে এক যুবকের জিহবা কামড়ে ছিড়ে নিয়েছে তার স্ত্রী।

সোমবার (১০ জুন) ঘটনাটি ঘটেছে উপজেলার পাতিবিলা ইউনিয়নের গ্রামে।

সোহাগ হোসেন গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোহাগের পিতা মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, সোহাগের পরিবারে পারিবারিক কলহ লেগেই থাকতো। সোমবার বাড়িতে ঝগড়াঝাঁটি শুরু হয়। এর একপর্যায়ে ঘরের মধ্যে গিয়ে সোহাগের স্ত্রী সিমা কামড়ে সোহাগের জিহবা ছিড়ে ফেলে। পরে জিহবার কর্তিত অংশ ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়।

বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন সোহাগকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌগাছা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।

মোজাম্মেল হক আরো জানান, এ ঘটনার পর পূত্রবধূ সিমাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। চিকিৎসার পর উভয়পক্ষের বসাবসির পর তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লুৎফুন্নেছা লতা বলেন, সোহাগ হোসেন (২৪) নামে এই ব্যক্তির জিহবা দাঁতের কামড়ে ছিড়ে আলাদা হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

সর্বশেষ সোমবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল থেকে সোহাগকে বাড়িতে আনা হয়েছে বলে মোবাইলে জানিয়েছেন সোহাগের বাবা মোজাম্মেল হক।

পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমি শুনেছি। পারিবারি কলহে তার স্ত্রী সিমা খাতুন এ ঘটনা ঘটিয়েছে।

চৌগাছা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জারফিন আক্তার বলেন এবিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Debu Mallick