যশোর

চৌগাছায় গরু কিনতে হাটে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

| June 10, 2024

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা পশু হাটে গরু কিনতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাগর আহম্মেদ (৩৫) নামে এক যুবক অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বানুয়াড়ি গ্রামের কাউসার আলীর ছেলে।

সোমবার (১০ জুন) চৌগাছা-মহেশপুর সড়কের চৌগাছা পশু হাট থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল ও হাট মালিকদের সূত্র জানা গেছে, সোমবার সাগরকে পশু হাটের একপাশে অজ্ঞাত ও অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাট মালিকরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন।

পরে সাগরের পকেটে থাকা মোবাইল ফোন থেকে একটি নাম্বারে কল দিলে তার পরিচয় পাওয়া যায় এবং জানা যায় তিনি চৌগাছার পশু হাটে গরু কিনতে এসেছিলেন।

স্বাআলো/এস

Debu Mallick