Uncategorized

সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের

| June 11, 2024

ঢাকা অফিস: স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১১ জুন) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানান।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৫৮৪ ফ্লাইটযোগে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তিনি ঢাকায় ফিরবেন।

স্বাআলো/এস/বি

Debu Mallick