খুলনা বিভাগ

বেনাপোলে রেশমা হত্যা মামলার আসামি মামুন আটক

| June 11, 2024

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে আলোচিত তৃতীয় লিঙ্গের রেশমা হত্যা মামলার এজাহারভুক্ত ২য় আসমি আল মামুনকে (২০) তিন মাস পরে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ জুন) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি আল মামুন কাগজপুকুর কলুপাড়া গ্রামের বাসিন্দা।

কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৪ ভারতীয়

গত (১১ মার্চ) বিকেলে বেনাপোল পৌরসভার কাগজপুকুর কবরস্থান থেকে রেশমার লাশ উদ্ধার করা হয়। রেশমা খাতুনকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যা করে কবরস্থানে পুতে রাখে হত্যাকারীরা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, এ হত্যার ঘটনায় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের আটকের অভিযান অব্যাহত আছে।

স্বাআলো/এস

Debu Mallick