খুলনা বিভাগ

নড়াইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

| June 12, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১২ জুন) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা এ রায় দনে। এছাড়াও মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রত্যকেকে এক লাখ টাকা জরমিানা করেছে আদালত।

নড়াইলকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা

মৃত্যুদণ্ড-প্রাপ্তরা হলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল এলকার আনারুল মোল্যা,মরচিপাশা এলাকার জিনারুল ইসলাম ওরফে তারা মিয়া ও আড়পাড়া এলাকার নাজমুল শিকদার।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জিনারুল ইসলাম ওরফে তারা মিয়া আদালতে উপস্থিত ছিলেন। তবে অনুপস্থিত ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি আনারুল মোল্যা ও নাজমুল শিকদার।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালরে ২৩ জুন লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের আব্দুস সালাম মোল্যার ছেলে পলাশ মোল্যা (২৫) কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পার্শ্ববর্তী গ্রামের আনারুল মোল্যা, জিনারুল ইসলাম এবং নাজমুল শিকদার। তারা ৪০ হাজার টাকায় ইজিবাইক কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে পলাশ মোল্যা কে অপহরণ করে।

নড়াইলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পরে ২৬ জুন মাগুরা জেলার সদর থানার ধানখোলা গ্রামের জাহাঙ্গীর এর পাটক্ষতে থেকে অজ্ঞাত মরদহে উদ্ধার করে। ৮ জুলাই পলাশ মোল্যার পরিবার বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে এবং ছবি দেখে লাশ শনাক্ত করে। এ ঘটনায় নহিত পলাশের ভাই আহাদ আলী বাদী হয়ে লোহাগড়া থানায় অপহরণ ও হত্যা মামলা দায়ের করে। মামলার স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করে।

রাষ্ট্রপক্ষের পিপি এমদাদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপহরণ ও হত্যা মামলায় আনারুল মোল্যা, নাজমুল শিকদার ও তারা মিয়াকে ৩০২ ধারার অপরাধ পার্শ্ববর্তী প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যকেকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা করা হয় এবং প্রত্যকেকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নড়াইলের সব আশ্রয়হীন মানুষ ছিন্নমূলের গ্লানিমুক্ত

আবার ২০১ ধারার অপরাধ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যকেকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ৩৬৪ ধারার অপরাধ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাদরে প্রত্যকেকে ১০ (দশ) বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক।

স্বাআলো/এস

Debu Mallick