Uncategorized

বাগেরহাটে মিড ডে মিলের উদ্বোধন

| June 12, 2024

জেলা প্রতিনিধি, বাগেরহাট: শিশু কিশোরদের পুষ্টি নিশ্চিতে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর কু-কোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি চালু করা হয়েছে।

বাগেরহাট সদর উপজেলা পরিষদের সহযোগীতায় বুধবার (১২ জুন) এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জব্বার দর্জির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহি অফিসার রাশেদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার, উপজেলা মিড ডে মিল পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মনি মল্লিক, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান এমডি মাসুদ রানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহ আলম মাতুব্বার।

বাগেরহাটে যুবকের ৬ মাসের কারাদণ্ড

এছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধা, গণ্য-মান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বিষ্ণুপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ৩ নং ওয়ার্ড মেম্বর দর্জি আজমল হোসেন।

স্বাআলো/এস

Debu Mallick