যশোর

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা নকলমুক্ত সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা

| June 12, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) দিনভর কেন্দ্রসচিবদের সাথে মতবিনিময় সভা হয়।

প্রথম সেশনে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, নড়াইল ও মাগুরার কেন্দ্র সচিববৃন্দ অংশ নেন। দ্বিতীয় সেশনে চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, মেহেরপুর, বাগেরহাট ও খুলনা জেলার কেন্দ্র সচিববৃন্দ অংশ নেন।

যশোরে অনলাইনে জুয়া ও ফেনসিডিলসহ আটক ৫

মতবিনিময় সভায় শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. শাহীন আহম্মেদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত ইলাহী, কম্পিউটার প্রকৌশলী মোজাম্মেল হক, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক সাইমা সিরাজ, অধ্যক্ষ কেএম রব্বানী ও অধ্যক্ষ এনামুল ইসলাম।

মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার বলেন, সমস্ত নিয়ম-কানুন মেনে পরীক্ষা সম্পন্ন করতে হবে। কোনো রকম নিয়মের ব্যাতয় ঘটানো যাবে না। পরীক্ষা আইনের দিকে সবাইকে সর্তক থাকতে হবে। কোনো ভুল করা যাবে না। ভুল এড়াতে সর্তকতার সাথে কাজ করতে হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করলে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে। সচেতন থাকলে স্মার্ট দেশ গড়া সম্ভব। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে।

স্বাআলো/এস

Debu Mallick