জাতীয়

ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

| June 14, 2024

ঢাকা অফিস: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে দুই হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের সিরাজ উদ্দিন (২০) ও জাহেদ হোসেন (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআই পাভেল মল্লিকের সঙ্গীয় একটি টিম। অভিযানে ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় দুই হাজার পিস ইয়াবসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। পুলিশের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

স্বাআলো/এস

Debu Mallick