Uncategorized

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কালীগঞ্জে ঈদের জামাত অনুষ্ঠিত

| June 16, 2024

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপন করছে অর্ধশত পরিবার।

রবিবার (১৬ জুন) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপু উত্তর বালাপাড়া পানি খাওয়ার ঘাট জামে মসজিদে পবিত্র ঈদুল আজহা নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজে ইমামতি করেন মাওলানা আতিকুর রহমান। ইমাম মাওলানা আতিকুর রহমান বলেন, সহিহ হাদিসের আলোকে অনেক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চন্দ্রপুর উত্তর বালাপাড়া পানি খাওয়ার ঘাট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এ জামাতে জেলার বিভিন্ন উপজেলা অর্ধশত মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, চন্দ্রপুর ও মুন্সীপাড়া গ্রামের প্রায় অর্ধশত পরিবারের মুসল্লিরা বুধবার পবিত্র ঈদুল আজহা নামাজ আদায় করেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।

লালমনিরহাট বৃষ্টি কামনায় সালাতুল ইসতিসকার নামাজ আদায়

উত্তর বালাপাড়া ঈদগাহ মাঠের সভাপতি জনাব আব্দুর রশিদ জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এ এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে অনেক আগে থেকে চলবলা, তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি, চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট এলাকায় ঈদের নামাজ আদায় করে আসছে কিছু মানুষ। নামাজ আদায়ের সময় মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস/বি

Debu Mallick