নিজস্ব প্রতিবেদক, যশোর: জেলার চৌগাছার স্বরুপদাগ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত ম্যানেজিং কমিটির নির্বাচনে সরোয়ার উদ্দিনের প্যানেল ধরে সবাই বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার আবুল কালাম রফিকুজ্জামান জানান, নির্বাচনে ২৬৬জন ভোটারের মধ্যে ২০৮জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে ব্যাপক ভোটের ব্যবধানে সরোয়ার উদ্দিনের প্যানেলের সবাই বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্যানেল উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার আলম বকুলের প্যানেল থেকে কেউ পাস করেননি।
সাধারণ সদস্য চারটি পদে সরোয়ার উদ্দিন প্যানেল থেকে জনি ১১৭, সাইফুল ইসলাম ৯৯, লাল্টু ৯৮, কামাল হোসেন ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সানোয়ার আলম বকুল প্যানেল থেকে বাবুল শেখ ৩২, ওয়াজেদ আলী ২৭, হযরত আলী ৩২ ও হুমায়ুন কবির উজ্জ্বল ৩২ ভোট পেয়েছেন।
এছাড়াও স্বতন্ত্রভাবে আনিসুজ্জামান ১৩, বিপুল হোসেন ১৬, আজাদুর রহমান ৮, কামরুজ্জামান ১৪, গোলাম রাসেল ৬, মোবারসের আলী ৩, তরিকুল ইসলাম ৭, রফিকুল ইসলাম ১৭ ও সামাউল ইসলাম ১৫ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য একটি পদে সরোয়ার উদ্দিন প্যানেল থেকে নারগীস খাতুন ১২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সানোয়ার আলম বকুল প্যানেল থেকে আখিরন ৩৮ পেয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী জাহানারা খাতুন ১৬ ভোট পেয়েছেন।
স্বাআলো/এস
