খুলনা বিভাগ

শার্শায় সাপের কামড়ে মাদরাসাছাত্রের মৃত্যু

| June 22, 2024

মিলন হোসেন. বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালী গ্রামে সাপের কামড়ে ফরকান হোসেন (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ফরকান হোসেন টেংরালী গ্রামের উত্তর পাড়ার আলমগীর হোসেনের ছেলে ও চৌগাছা হাফিজিয়া মাদরাসার ছাত্র।

চামড়া পাচার রোধে শার্শা বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা

বেলতা গ্রামে ফুফুর বাসায় বেড়াতে গিয়ে খেলা করার সময় শুক্রবার (২২ জুন) সাপে তাকে কামড় দেয়।

ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, সকাল ১০টার দিকে ডিহি ইউনিয়নের বেলতা গ্রামে ফুফুর বাসায় খেলা করার সময় ফরকান হোসেনকে সাপে কামড়ায় তারপর বিভিন্ন ওঝা ও কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৭টার দিকে যশোর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্বাআলো/এস

Debu Mallick