খুলনা বিভাগ

যশোরে নারীকে সাপের দংশন, হাসপাতালে ভর্তি

| June 23, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চাঁচড়া মৎস্য ভবনের পুকুরপাড়ে এক নারীকে সাপে দংশন করেছে।

তাকে পরিবারের লোকজন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

সাপের কামড়ে হাসপাতালে আসা নারীর নাম খাদিজা বেগম (৩৫)।

তিনি মৎস্য ভবনে কাজ করেন। কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার পথে মৎস্য ভবনের পুকুরপাড়ে দংশিত হন। তিনি চাঁচড়া ডাল মিল এলাকার বাসিন্দা। বর্তমানে তাকে মহিলা মেডিসিন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

চিকিৎসক তালিমুল হক রাকিব জানিয়েছেন তাকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এখনি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হবে।

স্বাআলো/এস

Debu Mallick