জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত সেনাপ্রধানের সাক্ষাৎ

| June 23, 2024

ঢাকা অফিস: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (২৩ জুন) সেনাপ্রধান বঙ্গভবনে সাক্ষাৎ করতে যান বলে বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়।

নতুন সেনাপ্রধানকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করছে। বিদেশে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা প্রশংসিত হচ্ছে। এ ছাড়া জাতীয় দুর্যোগসহ বিভিন্ন ক্রান্তিকালে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ-কাতারের মধ্যে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা, রাষ্ট্রপতি

নতুন সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরো এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

সাক্ষাৎকালে নতুন সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস/বি

Debu Mallick