আজাদুল হক, বাগেরহাট: জেলার রামপাল উপজেলা পল্লীতে একটি মাছের ঘের থেকে বেল্লাল লস্কর (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বেল্লাল লস্কর উপজেলার বুঝবুনিয়া গ্রামের ইনসান আলী লস্করের ছেলে।
সোমবার (২৪ জুন) বাগেরহাট জেলা সদর হাসপাতালে বেল্লালের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। উপজেলার খয়রামারী বিলে জনৈক এমএ শোউদ লস্করের মাছের ঘের থেকে রবিবার দুপুরের দিকে বেল্লালের লাশ উদ্ধার করা হয়।
বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
জানা গেছেম বেল্লাল লস্কর ওই বিলে একটি মাছের ঘের করে। রবিবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে ঘেরে যায়। এরপর আর ফিরে না আসায় তার স্ত্রী ও ছেলে ঘেরে খুঁজতে যায় এবং ঘেরের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার দেয়। পরে লোকজন ছুটে আসে এবং থানা পুলিশে খবর দেয়।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস বলেন, কীভাবে বেল্লালের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা যায়নি। পরিবার বলছে বেল্লাল লস্কর নানা রোগে আক্রান্ত ছিলো। তবে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
প্রাথমিকভাবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
স্বাআলো/এস
