খুলনা ব্যুরো: যৌতুকের দাবিতে স্ত্রী নাজমা খাতুনকে হত্যা মামলায় স্বামী কায়েদে আযমকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৬ জুন) খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এই আদেশ দেন।
একই সাথে এই মামলার অপর ছয় আসামিকে খালাস দিয়েছেন আদালত।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, আবু তালেব গাজী, ইসরাফিল, মাফিয়া খাতুন, মনি, রজব আলী ও জহুরুল।
খুলনায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা: যুবক গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে কয়রা উপজেলার কায়েদে আযমের সাথে একই এলাকার ফজর ঢালীর মেয়ে নাজমা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে নাজমাকে নির্যাতন করা হতো। পরবর্তীতে ২০০৬ সালের ৮ সেপ্টেম্বর নির্যাতন চালিয়ে নাজমাকে হত্যা করা হয়। কায়েদে আযম বিষয়টি প্রথমে আত্মহত্যা বলে প্রচার চালায়। পরে ওই বছরের ২০ নভেম্বর নাজমার মা রাজিয়া খাতুন বাদি হয়ে সাতজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।
এ মামলায় ১৭ জন স্বাক্ষীর মধ্য ৯ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন। বিচার শেষে বুধবার আদালত কয়েদে আযমকে ফাঁসির আদেশ ও অন্য ছয় আসামিকে খালাস দেন।
স্বাআলো/এস
