Uncategorized

গলায় ওড়না পেঁচিয়ে নারীর আত্মহত্যা

| June 28, 2024

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার জীবননগরে সাথী আক্তার (৩০) নামে এক নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (২৮ জুন) উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের পাঁকা গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, সাথী খাতুন ছিলেন স্বামী পরিত্যাক্তা। স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর থেকে সে কয়েক বছর ধরে পিতার বাড়িতে অবস্থান করছিলো। এরপর তিনি হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। মানসিক ভারসাম্যহীন হাওয়ার কারণে সে প্রায় সময় একা একা বিভিন্ন জায়গায় চলে যেত। তার মানসিক ভারসাম্যহীনতার জন্য চিকিৎসাও চলমান ছিলো।

চুয়াডাঙ্গায় মা-ছেলেসহ ৪ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

এক পর্যায়ে শুক্রবার তার নিজ শয়ন কক্ষের বাঁশের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান জানান, আত্মহত্যার খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এছাড়াও নিহতের পরিবারের পক্ষ হতে কোনো অভিযোগ না থাকায় জীবননগর থানা পুলিশের পক্ষ হতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick