Uncategorized

অপহরণ ও হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

| July 10, 2024

জেলা প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটে শিশু রিয়াদকে অপহরণের পর হত্যা মামলার ২৪ বছর পর দুই ভাইসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।

বুধবার (১০ জুলাই) অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দাপাঁচখুপি গ্রামের একাব্বর আলী, শফিকুল ইসলাম, আব্দুল মতিন ও কালাই উপজেলার হাজীপুর গ্রামের তোফাজ্জল হোসেন। এদের মধ্যে একাব্বর ও তোফাজ্জল পলাতক রয়েছেন।

চুয়াডাঙ্গায় মা-ছেলেসহ ৪ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দাপাঁচখুপি গ্রামের মাসুদুর রহমান দুলালের পাঁচ বছরের ছেলে রিয়াদ ২০০০ সালের ২৫ মার্চ সকাল থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি। পরে ২৬ মার্চ আসামিরা রিয়াদকে অপহরণ করেছে জানিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর ১০ হাজার টাকা দেয়া হলেও আসামিরা রিয়াদকে ২৭ মার্চ রাতের কোনো এক সময় হত্যা করে। পরে দুপুরে গ্রামের একটি গর্ত থেকে শিশু রিয়াদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের মামা বেলাল উদ্দিন তালুকদার বাদী হয়ে ক্ষেতলাল থানায় হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

স্বাআলো/এস

Debu Mallick