Uncategorized

বজ্রপাতে যুবকের মৃত্যু

| July 10, 2024

রংপুর ব্যুরো: বজ্রপাতে নিহত সিয়াম মিয়ার (২২) মরদেহ বুধবার (১০ জুলাই) জানাযা শেষে উপজেলার শেকুড়পাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার শুকুরেরহাট গেনারপাড়া গ্রামে বজ্রপাতে সিয়াম মিয়া নিহত হন।

তিনি শুকুরেরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোকছেদুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়েনপুর ইউনিয়ন পরিষদের সচিব শাহাদত হোসেন।

তিনি বলেন, শুকুরেরহাট কলেজ মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলো সে। হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।

স্বাআলো/এস

Debu Mallick