Uncategorized

নড়াইলের স্মার্ট লোহাগড়া গড়ার লক্ষ্যে সৌন্দর্যবর্ধন কর্মসুচির উদ্বোধন

| July 13, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার লোহাগড়ায় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসাবে স্মার্ট লোহাগড়া গড়ার লক্ষ্যে পরিচ্চন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন,লোহাগড়া.নড়াইল এর আয়োজনে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবিউল ইসলাম। সিআইডি এর ডিআইজি নাজমুল আলম এতে বিশেষ অতিথি ছিলেন।

লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ফয়জুল হক রোম এর সভাপতিত্বে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল হক,লোহাগড়া আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, সাবেক লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএ হান্নান রুনু ও সৈয়দ ফয়জুল আমীর লিটু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি, গনমাধ্যম কর্মিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস/বি

Debu Mallick