জাতীয়

হাসপাতালে ভর্তি শামীম ওসমান

| July 17, 2024

ঢাকা অফিস: নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে পাকস্থলীর সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এ বিষয়ে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান বলেন, বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ডাক্তারের অবজারভেশনে রয়েছেন।

আবেদ আলী ইস্যুতে যা বললেন শামীম

তিনি আরো বলেন, ইতোমধ্যে বাবার সিটি স্ক্যান করানো হয়েছে। ডাক্তার বলেছেন, তিনি এখন শংকামুক্ত। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

স্বাআলো/এস/বি

Debu Mallick