খুলনা বিভাগ

নড়াইলে নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

| July 17, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার লোহাগড়ায় মধুমতী নদী থেকে ২৪ ঘন্টার ব্যবধানে ভেসে আসা আরো এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মধুমতী নদীর ঘাঘা এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন মধুমতী নদীর ঘাঘা এলাকায় একটি অজ্ঞাত লাশ ভেসে যেতে দেখে। পরে স্থানীয়রা বড়দিয়া নৌ-পুলিশকে খবর দিলে খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে।

নড়াইলে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম বিল্লাল হোসেন জানান, উপজেলার ঘাঘা এলাকা মধুমতী নদী থেকে এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এদিকে সোমবার (১৫ জুলাই) লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা এলাকা থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। তারও নাম পরিচয় জানা যায়নি এখনো।

স্বাআলো/এস

Debu Mallick