Uncategorized

নড়াইলে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

| July 29, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: ‘শান্তি শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’, এই স্লোগানকে সামনে নিয়ে নড়াইলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের আয়োজনে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৯ জুলাই) এ উপলক্ষ্যে আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্টের কার্যালয় থেকে বর্নাঢ্য র‌্যালি, আলোচনা ও ফলজ, বনজ, ভেষজ বিভিন্ন প্রজাতির ৭০৭টি বৃক্ষের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নড়াইল জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস।

সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইদ্রিস আলীসহ জেলা কর্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন দলনেতা ও দলনেত্রীরাসহ আনসার ও ভিডিপি সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নড়াইল জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস বলেন, সন্মানীত মহা-পরিচালকের নির্দেশে অনান্য জেলার ন্যায় আমাদের নড়াইলেও বৃক্ষরোপণ অভিযান চলমান রয়েছে।

তিনি বলেন, গাছ পরিবেশের অকৃত্রিম বন্ধু। শুধু গাছ লাগালেই হবে না গাছের সঠিক পরিচর্যা ও নিয়মিত গাছের দেখভাল করতে হবে।

সদরের দলনেতা তরিকুল ইসলাম বলেন, আমরা আমাদের জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস স্যারের নির্দেশে আম, জাম, লেবু বহেরা, পিয়ারা, হরতকি, অর্জুনসহ বিভিন্ন প্রজাতির গাছ আনসার ভিডিপির উপজেলা কার্যালয়, আনসার ভিডিপি ক্লাব/সমিতির প্রঙ্গনে রোপণ করছি।

স্বাআলো/এস

Debu Mallick