Uncategorized

নড়াইলে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

| July 30, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ‘জাতীয় শোক দিবস ২০২৪’ বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এ ৭৫ তম জন্মবাষির্কী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৪ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বে-সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজধারন, বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পন, শোক র‌্যালী, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা, কবিতা, রচনা, চিত্রাংকন, হমদ-নাথ প্রতিযোগীতা, খাবার বিতরণ, প্রামান্য চিত্র প্রদর্শন, দোয়া, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন উপসনালয়ে বিশেষ প্রার্থনা, দোয়া মাহফিল ও শোকসভাসহ বিভিন্ন কর্মসুচি পালনসহ বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এ ৭৫ তম জন্মবাষির্কী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বাআলো/এস

Debu Mallick