খুলনা বিভাগ

১৩ দিন পর খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন চালু

| August 1, 2024

নিজস্ব ডেস্ক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেশজুড়ে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তার কথা ভেবে গত ১৩ দিন ধরে খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন (বেতনা এক্সপ্রেস) চলাচল বন্ধ রাখা হয়।

ট্রেনটি আজ বৃহস্পতিবার (০১ আগষ্ট) সকাল ছয়টা ১৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে সকাল সাড়ে আটটার দিকে বেনাপোলে এসে পৌঁছায়। একই ট্রেন সাড়ে ৯ টার দিকে ‘মোংলা এক্সপ্রেস’ নামে মোংলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। গত মঙ্গলবার দুপুর দুইটায় ঢাকার রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়।

বেনাপোলের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ১৩ দিন পর আজ আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রায় ২০০ জন যাত্রী নিয়ে’ মোংলা এক্সপ্রেস’ নামে ট্রেনটি মোংলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে ১৮ জুলাই থেকে বন্ধ হয়ে যায় যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল।

স্বাআলো/এস/বি

Debu Mallick