লিটন ঘোষ জয়, মাগুরা: জেলায় শোকাবহ আগস্ট ও বিএনপি জামায়াত-শিবিরের নাশকতা ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) শহরের জামরুলতলা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরঙ্গী মোড়ে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসের বাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমির ওসমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামায়াত-শিবির এ দেশের উন্নয়ন সহ্য করতে পারে না বলে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধ্বংস ও ৭৫ সালের মতো সরকার উৎখাত করতে ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে কোনো অপশক্তি এ দেশের অগ্রগতি থামাতে পারবে না।
এর আগে দলীয় কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকাবহ আগস্ট পালন এক উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্বাআলো/এস
