ঢাকা অফিস: চলতি সেপ্টেম্বরে টানা চারদিন ছুটি কাটানোর সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। তবে, সেজন্য তাদের নিতে হবে একদিনের ছুটি।
বুধবার (৪ সেপ্টেম্বর) দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। সেজন্য ১৬ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকছে।
তার আগেই ১৩ ও ১৪ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার পড়ছে। মাঝে ১৫ সেপ্টেম্বর রবিবার একদিন ছুটি নিতে পারলেই টানা চারদিন ছুটি কাটানোর সুযোগ থাকছে।
এর আগে, গত বছরের ২৫ অক্টোবর ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন জানানো হয়, ২০২৪ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে দুইদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।
সাধারণ ছুটি
১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।
নির্বাহী আদেশে ছুটি
২৬ ফেব্রুয়ারি শবেবরাত, ৭ এপ্রিল শবে কদর, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১০ এবং ১২ এপ্রিল ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন, ১৬ এবং ১৮ জুন ঈদুল আজহার আগে ও পরের ২ দিন এবং ১৭ জুলাই আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
তবে, এ বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ১৫ আগস্ট শোক দিবসের ছুটি বাতিল করা হয়।
স্বাআলো/এস
