Uncategorized

পটুয়াখালীতে মানববন্ধন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

| October 6, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ছারছীনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলার নির্দেশক্রমে বাংলাদেশ হিযবুল্লাহ জমইয়াত, যুব হিযবুল্লাহ এবং ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে রবিবার (৬ অক্টোবর) পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ভারতের মহারাষ্ট্রে কুলাঙ্গার হিন্দু পুরোহিত কর্তৃক রাসূলে কারীমের (সাঃ) শানে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় বক্তৃতা প্রদান করেন টেংরাখালী দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা শাহ নেয়ামুল হক, টেংরাখালী দরবার শরীফের বড় হুজুর আলহাজ্ব হযরত মাওলানা শাহ নিজামুল হক, নেছারিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মাহমুদ ওমর জিয়াদ, এ্যাডভোকেট রুহুল আমিন, মাওলানা শহীদুল ইসলাম ও মাওলানা আলমগীর হোসাইন প্রমুখ।

মানববন্ধন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন শতাব্দীর ঐতিহ্যবাহী ওয়ায়েজাবাদ টেংরাখালী দরবার শরীফ বর্তমান গদ্দীনিশীন পীর সাহেব।

স্বাআলো/এস

Debu Mallick