নিজস্ব প্রতিবেদক: যশোর মণিরামপুরে আদম ব্যবসায়ী আব্দুস সালাম ওরফে শামীম মণ্ডল বিয়ের প্রলোভন দেখিয়ে ফাতেমা নামেরে এক নারীকে ধর্ষণ করায় থানায় মামলা হয়। ঘটনায় ধর্ষক আদম ব্যবসায়ী শামীম মণ্ডলকে আটক করা হয়েছে।
আসামি শামীম মণ্ডল মণিরামপুর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা।
বুধবার ভোর রাতে অভয়নগরের গোয়াখোলা থেকে আসামি শামীম মণ্ডলকে আটক করা হয়।
সুত্রে জানান, আসামি শামীম ফাতেমাকে বিদেশ পাঠানোর নামে ঢাকায় নিয়ে যায়। এসময় তাকে বিয়ের প্রলোভন দেখিযে তাকে ধর্ষনণ করে বিদেশ পাটিয়ে দেন। ফাতেমা অন্তঃস্বত্তা হয়ে পড়লে শামীমের সাথে যোগাযোগে ব্যর্থ হলে সে দেশে ফেরত আসেন। দেশে ফিরে এসে যোগাযোগ করলে শমীম তাকে অস্বীকার করেন। পরে ফাতেমা কোতোয়ালী মডেল থানায় শামীমের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ডিবির এসআই মফিজুল ইসলাম বলেন, আটক শামীম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেন। এছাড়া তিনি একাধিক ব্যক্তিকে বিদেশ পাঠানোর পর অনেক ব্যক্তি কর্ম না পেয়ে ফেরত চলে আসলেও টাকা ফেরত না দিয়ে টাকা আত্মসাৎ করার কথাও স্বীকার করেন। এর আগেও আসামি শামীমের বিরুদ্ধে চুরি মামলাসহ একাধিক মামলা রয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
স্বাআলো/এস
