যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামি বেনাপোল পোর্টথানার খড়িডাঙ্গা গ্রামের নুর উদ্দিন (৩৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের রাজু হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, এ সংক্রান্তে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় মধ্যেমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
স্বাআলো/এস
