রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর সাতক্ষীরার শ্যামনগর থানা হতে লুট হওয়া একটি পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে থানা সংলগ্ন মিঠা চন্ডিপুর গ্রামে শ্বশানঘাটার পাশের বাগান হতে তারাশ ৯ এমএম (ব্রাজিল) ম্যাগজিনবিহীন পিস্তলটি উদ্ধার করে।
উদ্ধার অভিযানে ডিএসবি শ্যামনগর সুমন হোসেন ও রাসেল হোসেন উপস্থিত ছিলেন। তবে, এসময় কাউকে আটক করা যায়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, গোপন সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাগান হতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট থানা হতে অস্ত্রটি লুট হয়েছিলো বলে তিনি জানান।
স্বাআলো/এস
