জেলা প্রতিনিধি, পটুয়াখালী: অর্ন্তভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বির্নিমাণ,বিকশিত নেতৃত্বে এগিয়ে প্রতিবন্ধী জনগণ, এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে ৩৩তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বনাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) সভাপতিত্বে ‘অর্ন্তভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বির্নিমাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে প্রতিবন্ধী জনগণ, এই প্রতিপাদ্য নিয়ে এক আলেঅচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার অনোয়ার জাহিদ।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এসএম শাহজাদার সঞ্চালনে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক শিলা রানী দাস্।
স্বাআলো/এস
