জাতীয়

ট্রাক ও কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

| December 12, 2024

গাজীপুরে কাভার্ডভ্যান ও ট্রাকের চাপায় পড়ে একটি অটোরিকশার চারজন নিহত হয়েছেন।

বুধবার (১২ ডিসেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মামুন (২৩) ও দুলাল (৪২)।

বাসন থানার ডিউটি অফিসার এসআই কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহতদের তিনজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চান্দনা চৌরাস্তা এলাকার জোবেদা টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা-ময়মনসিংহগামী একটি ট্রাক। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ছিলো একটি যাত্রীসহ অটোরিকশা। অটোরিকশাটিকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে কাভার্ডভ্যান ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

বাসন থানার ডিউটি অফিসার এসআই কামরুল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আবুল ফজল জানান, সড়ক দুর্ঘটনায় চারজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick