Uncategorized

ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

| February 2, 2025

সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল এএসপি আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে উনিশ মাইল সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেয়ার পর আরো তিনজন মারা যান।

নিহতদের মধ্যে চারজন হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আমইল্লা গ্রামের প্রাইভেটকার চালক সোহেল (৪০) , শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)। আরেকজনের নাম পাওয়া যায়নি।

স্বাআলো/এস

Debu Mallick