খুলনা বিভাগ

খালাস পেলেন বিএনপি নেতা অমিত

| May 19, 2025

বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত নড়াইলের একটি মামলা থেকে খালাস পেয়েছেন।

বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা মামলা বলে অভিযোগ ছিলো।

সোমবার (১৯ মে) নড়াইলের আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তাকে বেকসুর খালাস ঘোষণা করেন।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, অনিন্দ্য ইসলাম অমিতের বিরুদ্ধে দায়ের করা মামলাটি ছিলো রাজনৈতিক হয়রানির একটি নিকৃষ্ট উদাহরণ। তাদের মতে, সরকারের ভিন্নমত দমন নীতির অংশ হিসেবে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছিলো। তবে আদালতের এই রায়ে প্রমাণিত হয়েছে যে, মামলাটি ছিলো ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আদালতের রায়ের পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্বাআলো/এস

Shadhin Alo