খুলনা বিভাগ

শার্শায় তক্ষকসহ ২ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | May 20, 2025

যশোরের শার্শার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রাম থেকে বন্যপ্রাণী তক্ষক পাচারের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাটিপুকুর গ্রামের করিম হোসেন (৪৮) ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মামুনুর রশীদ (৪২)।

মঙ্গলবার (২০ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম।

যশোরের সাবেক মেয়র রেন্টুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

পুলিশ জানায়, বন্যপ্রাণী পাচারের গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) হযরত আলী ও সোহানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত ১০টা ৩৫ মিনিটের দিকে উপজেলার মাটিপুকুর গ্রামে অভিযান চালান। অভিযানে করিম হোসেন ও মামুনুর রশীদকে আটক করা হয়।

পরে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে করিম হোসেনের বসত ঘরের ভেতরে প্লাস্টিকের ঝুড়িতে রাখা একটি বন্য প্রাণী তক্ষক সাপ উদ্ধার করা হয়।

ওসি কেএম রবিউল ইসলাম জানান, আটক করিম হোসেনের বিরুদ্ধে একই ধরনের অপরাধে শার্শা থানায় আরো একটি মামলা রয়েছে।

তিনি আরো জানান, এ সংক্রান্তে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটক ব্যক্তিদ্বয়কে মঙ্গলবারই বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo