খুলনা বিভাগ

মণিরামপুরে পরিষদ থেকে ইউপি চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | June 3, 2025

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই সঙ্গে রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তার কক্ষ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হাফিজ উদ্দিন উপজেলার বাগডোব গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত নওশের আলীর ছেলে।

রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণ গোপাল মুখার্জী জানান, এদিন বেলা ১১টার দিকে চেয়ারম্যান পরিষদে আসেন এবং কিছু প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করেন। এরপর তিনি নিজ কক্ষে বসে ইউপি সদস্যদের সাথে কথা বলছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রইচ উদ্দিন পরিষদে আসেন। কিছুক্ষণ পর মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খানের নেতৃত্বে থানা পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ চেয়ারম্যানকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে প্রথমে রোহিতা বাজারে যায় এবং পরে সেখান থেকে তাকে একটি জিপে তুলে থানায় নিয়ে যায়।

যশোরে দুই কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান চেয়ারম্যান হাফিজ উদ্দিনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চেয়ারম্যান হাফিজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।

স্বাআলো/এস

Shadhin Alo