আগামী শনিবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা, মুসলমান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমা নিয়ে আসা এই ঈদ উপলক্ষে যশোরের কেন্দ্রীয় ঈদগাহসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহে জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ত্যাগ, ভালোবাসা ও একতার এক মহান বার্তা বহন করে। কোরবানির মূল শিক্ষা হলো মানুষের ভেতরের পশুত্ব, অহংকার, হিংসা, লোভ এবং অমানবিক প্রবৃত্তিগুলোকে দমন করা। এই উৎসবের মাধ্যমে ভাগ করে নেয়ার গুরুত্বও তুলে ধরা হয়। কোরবানির মাংস পরিবার, প্রতিবেশী এবং গরিব ও দুস্থদের মধ্যে বিতরণের মাধ্যমে সমাজে ধনী-দরিদ্রের ব্যবধান কমানোর চেষ্টা করা হয়।
ঈদুল আজহার দিন যশোরে ঈদের প্রধান এবং সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে পর পর দু’টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় শুরু হবে।
যশোরে চিকিৎসককে ধর্ষণ-ব্ল্যাকমেইল, ভুয়া মেজর গ্রেফতার
এছাড়া, যশোর শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ মসজিদ ও ঈদগাহেও জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মডেল মসজিদ, যেখানে প্রথম জামাত সকাল সাতটায় এবং দ্বিতীয় জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে। কারবালা জামে মসজিদেও প্রথম জামাত সকাল সাতটায় ও দ্বিতীয় জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শুরু হবে সকালে খাবার না খেয়ে পরিচ্ছন্ন পোশাকে ঈদগাহ বা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়ের মধ্য দিয়ে। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
স্বাআলো/এস
