নাশকতার মামলায় যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয় এবং বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, বুধবার দুপুর একটার দিকে চেয়ারম্যান আলমগীর হোসেনকে শ্যামকুড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়।
শার্শায় ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১
ওসি জানান, চেয়ারম্যান আলমগীর হোসেনের বিরুদ্ধে মণিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনায় একটি নাশকতার মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরো কয়েকটি নাশকতার মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে চেয়ারম্যান আলমগীর হোসেনকে বিকেলে যশোরের আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বাআলো/এস
