আওয়ামী লীগ

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নেই: প্রধানমন্ত্রী

| April 19, 2024

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নেই। সবই আগুন সন্ত্রাসের মামলা। আওয়ামী লীগ কোনো দলের ওপর প্রতিশোধ পরায়ণ হয়ে কিছু করেনি।

শুক্রবার (১৯ এপ্রিল) কৃষকলীগ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এক সময় যারা নুন-ভাতের কথা বা ডাল ভাতের কথা চিন্তাও করতে পারতো না, এখন তারা মাছ-মাংস ডিমের কথাও চিন্তা করে। ফলে যারা সরকারের সমালোচনা করেন তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কিনা তা বিবেচনা করতে হবে।

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, এটা করতে পারলে জীবনেও কোনো খাদ্যের অভাব হবে না। সরকার বছরে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনও খাদ্যের অভাব হবে না।

স্বাআলো/এস

Debu Mallick