Uncategorized

খুলনায় ট্রাকচাপায় যুবকের মৃত্যু

| November 7, 2023

খুলনায় ট্রাকচাপায় মিঠু মুন্সী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

মিঠু ফুলতলার পয়গ্রামের গ্রামের বাসন্দিা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে মিঠু তার নতুন মোটরসাইকেল চালিয়ে ফুলতলা বাজারের দিকে আসছিলেন। এ সময় থানা গেট পার হয়ে একটি ভ্যান ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যান। পরে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হক জানান, মরদেহ নওয়াপাড়া হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply