খুলনার পাইকগাছা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ছয় জন এবং নিয়মিত মামলার একজন আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফেতারকৃত পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- কাটিপাড়া গ্রামের তরিকুল ইসলাম, রেজাকপুর গ্রামের বাবলুর রহমান বাবলু, একই গ্রামের রেজাউল হোসেন, রাড়ুলী গ্রামের শাহিনুর রহমান গাজী, চেচুয়া গ্রামের আল-আমিন মিস্ত্রি এবং ফতেপুর গ্রামের বিল্লাল সানা।
চৌগাছায় শিশু ধর্ষণ, দাদা গ্রেফতার
এছাড়া, নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন বাতিখালী গ্রামের (৮নম্বর ওয়ার্ড) আতিয়ার রহমান।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) ইদ্রিসুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে খুলনার আদালতে প্রেরণ করা হয়েছে।
স্বাআলো/এস
